সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাংলাদেশ মাধ্যমিক সহঃ শিক্ষক সমিতি আত্মপ্রকাশ

Paris
Update : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

এফএনএস : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি নামে শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর রমনা থানার ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাগাদী গনি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি বিলাল হোসেন, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ, বগুড়ার শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক আবদুস ছোবহান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাশার আল হামিদ, চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ।

সভায় সর্বসম্মতিক্রমে ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মতিউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও চাঁদপুরের বাগাদী গনি উচ্চবিদ্যালয়ের সহকারী জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একইসঙ্গে সভা থেকে আগামী ১ বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris