সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দর্শকদের কাছে হয়রানির শিকার হলেন সিরাজ

Paris
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

এফএনএস : অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ড সফরে গিয়েও দর্শকদের কাছে হয়রানির শিকার হলেন ভারতের নবীন পেসার মোহাম্মদ সিরাজ। বুধবার লিডসে চলতি তৃতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় গ্যালারি থেকে সিরাজকে লক্ষ্য করে বল ছোঁড়া হয়। সিরাজও অবশ্য সেই দর্শকদের পাল্টা জবাব দিয়েছেন। এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি ভারতীয় দল। প্রথম দিনের ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ঋষভ পন্থ বলেন, ‘আমার মনে হয়েছে দর্শকদের মধ্যে থেকে কেউ সিরাজকে লক্ষ্য করে বল জাতীয় কিছু ছুড়ে মেরেছে।

এটা দেখে কোহলি ভাইও বিরক্ত হয়েছেন। দর্শকরা মাঠের বাইরে থেকে যা ইচ্ছে বলতে পারেন। মাঠের মধ্যে কিছু ছুড়ে মারা অন্যায়।’ উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টের সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছিল সিরাজকে। সেই সময় কোহলিদের প্রতিবাদের কারণে কিছু দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তবে এই সিরিজে শুধু সিরাজ নন, লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুলের দিকেও শ্যাম্পেনের কর্ক ছুড়ে মেরেছিল দর্শকরা।


আরোও অন্যান্য খবর
Paris