সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ক্রিকেট থেকে ডাক্তার আমাকে দূরে থাকতে বলেছে : পাপন

Paris
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

এফএনএস : বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত একটি নাম- নাজমুল হাসান পাপন। টানা দুই মেয়াদে তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, মাঝে মাঝে একাদশ সাজানো, টসের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে নাক গলিয়ে সমালোচিতও হয়েছেন। তারপরেও তিনি ক্রিকেটে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করে রাখেন। সেটা ক্রিকেটপ্রেম থেকেই। এবার তিনি নিজেই বললেন, ডাক্তার নাকি তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি বস বলেন, ‘ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।

অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। মাঝখানে এক বছর আমি এটার সাথে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু এখন আবার টের পাচ্ছি, অনেক সময় নিয়ে নিচ্ছে ক্রিকেট। সবার খোঁজ নেয়া, টিম নিয়ে কথা বলা- এ জিনিসটা যে আমার শুরু হয়েছে, আসলে এটা অনেক সময় নিয়ে নিচ্ছে আমার।’ বিসিবি সভাপতি হিসেবে প্রায় ৯ বছর ধরে বিসিবির দায়িত্ব পালন করছেন পাপন। আগামী অক্টোবরের নির্বাচনে তারই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

এখনো দল হারলে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। মন খারাপ হয়ে যায়। পাপন আরও বলেন, ‘আমার একটা খারাপ দিক হলো, বাংলাদেশ হারলে আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে অনেক মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। এতটা খারাপ লাগে। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।’


আরোও অন্যান্য খবর
Paris