সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্তে বিসিবি

Paris
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

এফএনএস : মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করেছে বিসিবি। বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে মাঠ কেনার বিষয়টি জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান। দেশের ক্রিকেটকে আরও বেশি প্রসারিত করতে আর তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে মাঠের সংখ্যা বাড়াতে আগ্রহী বিসিবি।

এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনবো। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’ পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়ন করতেও সারা দেশে প্রচুর মাঠ প্রয়োজন হবে। যে কারণে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ‘খেলার মাঠ আমাদের দরকার। এটি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

এজিএমের আলোচ্য সূচি নিয়েও এ সময় বোর্ড সভাপতি বলেছেন, ‘অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ করেছি, সেগুলো হাইলাইট করেছি। বিভিন্ন ভেন্যুতে আমরা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম তৈরি করেছি। সিলেটের আউটার স্টেডিয়ামে আলাদা মাঠ এবং বরিশালের মতো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলার জন্য বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন খুলনায় করেছি। সেগুলো আমরা তুলে ধরেছি, বিসিবি কোন কোন জায়গায় অবকাঠামোগত উন্নতি করেছে।’


আরোও অন্যান্য খবর
Paris