স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী জেলা ২-১ গোলে জয়পুর হাট জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে ইম ও তুষার ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে ফাহিম ১টি গোল পরিশোধ করেন। অন্য খেলায় বগুড়া জেলা ও নওগাঁ জেলা ২-২ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে নওগাঁ জেল্ া৪-২ গোলে হারায় বগুড়া জেলাকে।
এদিকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে রাজশাহী জেলা ২-০ গোলে জয়পুর হাট জেলাকে হারায়। বিজয়ী দলের আইরিন ও হয়মুন্তি ১টি করে গোল করেন। দিনের অন্য খেলায় বগুড়া জেলা মিরার হ্যাট্রিকের সুবাদে ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায়। আজ সেমিতে অংশ নেবে বালক বিভাগে রাজশাহী, নওগাঁ, রাজশাহী সিটি ও সিরাজগঞ্জ জেলা। বালিকা বিভাগে রাজশাহী জেলা, পাবনা জেলা, রাজশাহী সিটি ও বগুড়া জেলা