সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লিভারপুলে চুক্তির মেয়াদ বাড়লো রবার্টসনের

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এফএনএস : ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছেন অ্যান্ড্রু রবার্টসন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত লিভারপুলে থাকবেন স্কটল্যান্ডের এই ডিফেন্ডার। মঙ্গলবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল কতৃপক্ষ। রবার্টসন ২০১৭ সালে হাল সিটি থেকে ১ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন।

অলরেডদের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৭৭ ম্যাচ। তিনি জিতেছেন একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা। এই মৌসুমে চতুর্থ খেলোয়াড় হিসেবে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন রবার্টসন। এর আগে চুক্তি নবায়ন করেছেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও মিডফিল্ডার ফাবিনিয়ো।


আরোও অন্যান্য খবর
Paris