সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করলো পাপুয়া নিউগিনি

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এফএনএস : এ বছরের ১৭ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের কোয়ালিফায়ার পর্বে ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনির বিপক্ষেও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া পাপুয়া নিউগিনি। আসাদ ভালাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। কোয়ালিফায়ার পর্বে গ্রুপ ‘বি’ তে রয়েছে পাপুয়া নিউগিনি। সেখানে তারা মুখোমখি হবে বাংলাদেশ, স্কটল্যান্ড এবং ওমানের। টি-২০ বিশ্বকাপের প্রথম দিন স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাপুয়া নিউগিনি।

এরপর ১৯ অক্টোবর স্কটল্যান্ডের এবং ২১ অক্টোবর বাংলাদেশের মোকাবেলা করবে আসাদ ভালার দল। তবে স্কটল্যান্ড কিংবা ওমানকে নিয়ে নয়, পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা মুখিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য। পাপুয়া নিউ গিনির স্কোয়াড : আসাদ ভালা (অধিনায়ক), টনি পালা উরা, সেসে বাউ, হিরি হিরি, ড্যামিয়েন রাভু, গৌডি টোকা, নরম্যান ভানুয়া, চার্লস জর্ডান আমিনি, কিপলিন ডোরিগা, জেসন কিলা, লেগা সিয়াকা, সিমন আটাই, জে গার্ডনার, জেসন কিলা, নোজাইনা পোকানা, চাড সোপার, কে ভাগি মরিয়া। সূত্র: আইসিসি


আরোও অন্যান্য খবর
Paris