সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আফগান নারী ফুটবলাররা আশ্রয় নিলেন অস্ট্রেলিয়ায়

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এফএনএস : তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির অনেক নারী খেলোয়াড়ই লুকিয়ে বেড়াচ্ছেন। ক্যারিয়ার তো বটেই জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা বিরাজ করছে তাদের মনে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ৫০ জন আফগান নারী ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া। অজি সংবাদমাধ্যম এবিসির রিপোর্ট অনুযায়ী, সেই ফুটবলারদের নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে আনা হয়েছে। এজন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও পেশাদার ফুটবলারদের সংস্থা ফিফ প্রো। এক বিবৃতিতে ফিফা প্রো লেখে, ‘এই তরুণ অ্যাথলেটরা বিপদে ছিল।

তাদেরই একজন সঙ্গী হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করব, ঐ অ্যাথলেটরা যা সাহায্য চায় তারা যেন সেটা পূরণ করে। এখনো আফগানিস্তানে বেশ কয়েকজন ঝুঁকিতে রয়েছেন এবং তাদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করা উচিত।’ সরিয়ে আনার এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে মনে করছেন আফগান নারী ফুটবলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল, ‘এই দুর্ভোগের সময় নারী ফুটবলাররা সাহসী ও শক্ত মানসিকতা দেখিয়েছে। আশা করি, আফগানিস্তানের বাইরে উন্নত জীবন গড়তে পারবে তারা। নারী ফুটবল একটি পরিবার এবং আমাদের নিশ্চিত করতে হবে সবাই যেন নিরাপদ থাকে।’


আরোও অন্যান্য খবর
Paris