সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল শুরু

Paris
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
Exif_JPEG_420

প্রেস বিজ্ঞপ্তি : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার (২৪ আগষ্ট) থেকে বিভাগীয় পর্যাযের বালক ও বালিকাদের ৯টি করে দল নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বালক বিভাগে সকালে নওগাঁ জেলা ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জকে, দুপুরে সিরাজগঞ্জ জেলা ২-০ গোলে পাবনাকে ও অন্য খেলায় নাফিউলের হ্যট্রিকে রাজশাহী সিটি ৪-০ গোলে নাটোর জেলাকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠে। সকালে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ ২-২ গোলে ড্র হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।

ট্রাইব্রেকারে চাপাই ৪-৩ গোলে হারায় নওগাঁ জেলাকে, পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা ১-১ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে পাবনা ৪-৩ গোলে সিরাজগঞ্জ জেলাকে ও অন্য খেলায় নাটোর খেলোয়াড় আনলেও যুক্তি সংগত কাগজ দেখাতে না পারায় কিছুক্ষন অপেক্ষা করে কমিটি রাজশাহী সিটিকে জয়ী ঘোষনা করে। বেলুন ফেষ্টুন পতাকা তুলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড, মোঃ হুমাযুন কবীর। এর আগে তিনি বলেন খেলাধুলার চর্চা থাকলে আমাদের ছেলেমেয়েরা বিপদগামী হবেনা ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক আব্দুল জলিল, বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হক। সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ কাউযুম তালুকদার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবীসহ উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris