সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ দলে কানাডায় খেলা ফুটবলার

Paris
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

এফএনএস : আগামী মাসে কিরগিজস্তানে ট্রাই নেশন ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অন্য দুটি দল হলো ফিলিস্তিন ও কিরগিজস্তান। এই সুযোগে পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছেন কোচ জেমি ডে। দলে ডেকেছেন আরও একজন প্রবাসী ফুটবলারকে। কানাডা প্রবাসী সেই ফুটবলারের নাম রাহবার ওয়াহেদ খান। এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পেতে তার দল টরেন্টোর সেমি পেশাদার দল নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবকে এরইমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কানাডা থেকে তাকে কিরগিজস্তানে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে জাতীয় দলের কোচ জেমি ডেবলেছেন, ‘রাহবার খানের ভিডিও দেখে তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। এখন দেখা যাক, সে কতটুকু দলের সঙ্গে মানিয়ে নিতে পারে।’ ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার এরইমধ্যে লাল-সবুজ জার্সিতে ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন। করেছেন অধিনায়কত্বও। এ ছাড়া ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হানও আছেন দলে।


আরোও অন্যান্য খবর
Paris