সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আজ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক-বালিকা জাতীয় অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্দ্যোগে ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার থেকে বালক ও বালিকাদের ৯টি করে দল নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সকাল ১০টাই এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতে, পুলিশ কিমশনার মোঃ আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক রাজশাহী আব্দুল জলিল, বিভাগীয় ফুটবল এসোসিশেনের সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ জিয়াউল হক। এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী সংস্থার কর্মকর্তা ও সদস্যগনকে অনুরোধ করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris