সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আইসোলেশনে টাইগাররা

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এফএনএস : দলগত অনুশীলন শুরু হতে আরও এক সপ্তাহ বাকি। কিন্তু ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে বেশ সরব ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। রোববার মাঠে আবারও নেমে এলো নিস্তব্ধতা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে দুইবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। যার অংশ হিসেবে সবাই এখন আইসোলেশনে রয়েছেন। অনুশীলন বন্ধ রেখে বাসায় অবস্থান করছেন সবাই। রোববার প্রথমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ক্রিকেটাররা।

বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, ক্রিকেটারদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। দুইবার নেগেটিভ রিপোর্ট পাওয়া সাপেক্ষেই টিম হোটেলে প্রবেশের অনুমতি পাবেন সবাই। আগামী ২৪ আগস্ট টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। তারপর হোটেল রুমে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। একই দিনে ঢাকায় এসে কোয়ারেন্টাইনে ঢুকবে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। সফরকারীদের কোয়ারেন্টাইনের মেয়াদও তিন দিন। বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।

১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর ম্যাচগুলো মাঠে গড়াবে। সবকটি ম্যাচই শুরু হবে বিকাল ৪টায়। এদিকে গতকালও ব্যাটিং অনুশীলন করেছেন নুরুল হাসান সোহান। স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলকে নিয়ে ব্যাটিংয়ে কাজ করেছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সফলতার পর বাবুলকে কৃতিত্ব দিয়েছিলেন সোহান। নিউজিল্যান্ড সিরিজের আগেও তাই একই কোচের দ্বারস্থ হলেন তিনি। জাতীয় দলে টিকে থাকতে ব্যাটিংয়ে উন্নতিই এখন সোহানের মূল কাজ।


আরোও অন্যান্য খবর
Paris