সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আফগান ক্রিকেট দলকে পাকিস্তান ভিসা দিয়েছে

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এফএনএস : পাকিস্তানে সফর করার ভিসা পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। পাকিস্তান পররাষ্ট্র দফতরের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘পুরো আফগান ক্রিকেট দলকে ভিসা দিয়েছে পাকিস্তান। আফগান দল সোমবার বা মঙ্গলবার যেকোনো সময় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।’ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজটি। তবে শ্রীলঙ্কায় কভিড মহামারির জন্য দেশটি লকডাউন চলছে। সেখানে কোনো সিরিজটি আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হতে পারে পাকিস্তান-আফগান সিরিজ। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানোর আগে শ্রীলঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে আফগান বোর্ড। সূত্র: পাকট্রিভিউন


আরোও অন্যান্য খবর
Paris