সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

লালপুরে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুই প্রকৌশলী শোকজ

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকৃষ্ণপুর এলাকায় ৭০ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তার কার্পেটিক কাজে অনিয়মের অভিযোগে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাককে শোকজ করা হয়েছে। রাধাকৃষ্ণপুর কালি মন্দির থেকে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তার কার্পেটিক কাজের ৭০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। রাস্তাটির র্নিমান কাজের সমাপ্তের ৪ দিন পরে নরম ও তুলতলে হয়ে গোল রুটির মত হয়ে উঠে আসছে রাস্তার কার্পেটিক এর পিচ। বিষয়টি সামাজিক গনমাধ্যমে ছড়িয়ে পড়লে নাটোরের এলজিইডির র্নিবাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নজরে পড়ে।

তিনি তাৎক্ষনিক ভাবে এলজিইডির ল্যাবরেটরি সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে তদন্তর জন্য পাঠিয়ে দেন।ওই রাস্তার কাজে ব্যবহারিত মালামালের নমুনা সংগ্রহ করে পারিক্ষাগারে নিয়ে পরিক্ষা ও নিরীক্ষা করে ত্রুটি পাওয়া যায়। এই রাস্তার কাজে অনিয়মের অভিযোগে লালপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাককে শোকজ করা হয়। এবং রাস্তাটি নতুন করে পুনরায় কাজের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে, নাটোরের এলজিইডির র্নিবাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris