৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার ভূমি পুরস্কার পেলেন শাম্মী

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার ভূমি পুরস্কার পেলেন শাম্মী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : উপজেলা পর্যায়ে রাজস্ব প্রশাসন ও ভূমি অফিসের সকল কাজে অবদান রাখায় এবং চৌকস অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য ২০২০-২০২১ অর্থ বছরে শ্রেষ্ঠ পুরস্কার পেল লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।

গতকাল রবিবার নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার হিসেবে শাম্মী আক্তার এর নাম ঘোষনা করেন। জেলা প্রশাসক শাম্মী আক্তারের হাতে ক্রেষ্ট তুলে দেন। এবিষেয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার বলেন, শ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য জেলা প্রশাসক মহদোয়কে ধন্যবাদ জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন