সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ক্রিকেটারদের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিলো তালেবানরা

Paris
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানে তালেবান নেতৃত্ব প্রতিষ্ঠার পর ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তালেবানদের ক্রিকেট মাঠ দখলের ঘটনাতেও পড়ে চিন্তার ভাঁজ। জরুরি এই সময়টাতেই ক্রিকেটারদের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে তালেবানরা। শনিবার তালেবান নেতা আনাস হাক্কানি দেখা করেছেন আফগান ক্রিকেট অধিনায়ক হাশমতউল্লাহ শহীদীর সঙ্গে। সেখানেই হাক্কানি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তালেবান প্রতিনিধি দলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাবেক প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান। জানা গেছে, শহীদীর সঙ্গে দেখা করে আফগান ক্রিকেটের সমস্যার কথা শুনেছেন হাক্কানি। পাশাপাশি সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। এর আগে বৃহস্পতিবার, আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সব ধরনের কার্যক্রম চালিয়ে যেতে সবুজ সঙ্কেত দেয় তালেবানরা। এ সময় এসিবির কর্মকর্তারা ক্রিকেট বন্ধের কোনও ইঙ্গিত পাননি। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে কোনও সংশয় থাকছে না।


আরোও অন্যান্য খবর
Paris