সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

তালেবান ক্রিকেট ভালোবাসে : রশিদ

Paris
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানে তালেবানরা যখন একের পর এক প্রদেশ দখল করছিল সে সময় দেশটির তারকা খেলোয়াড় রশিদ খান এ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। টুইটারে নিজের সেই আশঙ্কার কথা জানিয়ে বিশ্ব নেতাদের সহায়তাও চেয়েছেন। পরে তালেবান কাবুল দখল করায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি বেশ বিমর্ষ ছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আন্তর্জাতিক এই তারকা যে ইসলামিক গোষ্ঠীটির শাসন পছন্দ করছেন না, তা তার বক্তব্য দেখেই স্পষ্ট। তবে এখন সুর পাল্টিয়েছেন তিনি।

মূলত ক্রিকেট নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে তালেবান নেতাদের বক্তব্য ও প্রতিশ্রুতি শোনার পর রশিদ খানের এই মনোভাব। জানিয়েছেন, তালেবান ক্রিকেট ভালোবাসে। তাই আফগানিস্তানের এটা কোনো অশনিসংকেত নেই। ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেড খেলতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। তালেবান কর্তৃক আফগান দখলের প্রায় পুরোটা সময়জুরে তিনি সেখানেই আছেন। তবে তার পরিবার আফগানিস্তানেই রয়েছে। অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ খান বলেন, তালেবান ক্রিকেট পছন্দ করে।

তারা সবসময় ক্রিকেটারদের পাশে থাকে। দেশের মানুষরাও খেলাটিকে ভালোবাসেন। তাই ক্রিকেটের ওপর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলেই বিশ্বাস করি। সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে তালেবান নেতারা জানিয়েছেন, তারাই আফগানিস্তানের মাটিতে ক্রিকেট এনেছেন। তাই এটা নিয়ে গোষ্ঠীটির কোনো সমস্যা নেই, বরং খেলাটির মান সমুন্নত রাখা হবে। এরপরই স্বস্তি পেয়েছেন রশিদ খান। তিনি বলেন, আশা করছি তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।


আরোও অন্যান্য খবর
Paris