সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ক্রিকেট নিয়ে মুখ খুললেন আফগান বোর্ড প্রধান

Paris
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানে দিনের পর দিন তালেবান আগ্রাসন বেড়েই চলছে। এর মধ্যেই তারা বাড়ি বাড়ি তল্লাশি করে বিরোধীদের খতম করছে। আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে জনগণ। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বলছেন, এসবের কোনো প্রভাব নাকি ক্রিকেটের ওপর পড়বে না। আফগান দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও ভালোভাবেই শেষ করতে পারবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে হাম্বানটোটায় ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান।

আফগানিস্তান সাধারণত ‘হোম’ ম্যাচগুলো খেলে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আইপিএলের প্রস্তুতি নেওয়ার জন্য আপাতত সেখানকার তিনটি স্টেডিয়াম পাওয়া যাবে না। তাই শ্রীলঙ্কায় ফাঁকা স্টেডিয়ামে এই সিরিজ খেলার কথা ভাবা হয়েছে। শিনওয়ারি বলেছেন, ‘সিরিজের প্রস্তুতি ভালোভাবেই হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ আমাদের ভালো ছন্দে রাখবে।’ শিনওয়ারি আরো বলেছেন, ‘বিসিসিআই এবং বাকি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে।

আইসিসিও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখনও পর্যন্ত ক্রিকেট নিয়ে কোনো সমস্যা নেই। আগের তালেবান শাসনামলেও ক্রিকেটে ওপর কোনো চাপ আসেনি। এবারও সেটা হবে না বলে আমার মনে হয়।’ তবে নারীদের ক্রিকেট আদৌ শুরু হবে কিনা- সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি শিনওয়ারি।


আরোও অন্যান্য খবর
Paris