সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঘরের মাঠে টি-টুয়েন্টি সিপিএলে নেই সাকিব

Paris
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এফএনএস : আগামী ২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। আসন্ন আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি থাকায় সিপিএলের আগামী আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামা হচ্ছে না টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিবকে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিপিএল শেষ হবে ১৫ সেপ্টেম্বর। তাই সাকিবকে ছাড়াই মাঠে নামবে জ্যামাইকা। গত মে মাসে ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছিলো জ্যামাইকা। সাকিবের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার ক্রিস গ্রিনকে দলে নিয়েছে জ্যামাইকা।


আরোও অন্যান্য খবর
Paris