সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ধামইরহাটে সুস্থ দেহ ও কর্ম ব্যস্ত সুখী জীবনের লক্ষে ব্যায়াম কর্মসূচী

Paris
Update : শনিবার, ২১ আগস্ট, ২০২১
All-focus

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সুস্থ দেহ প্রশান্ত মন,কর্ম ব্যস্ত সুখী জীবনের লক্ষ্যে এক শারিরীক কসরত (ব্যায়াম) কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ কর্মসূচী উদ্বোধন করেন ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী। এলাকার সচেতন শিক্ষিত সমাজের প্রতিনিধিগণ এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বিভিন্ন পেশার প্রায় ৫০ জনকে নিয়ে প্রতিদিন বৈজ্ঞানিক পদ্ধতিতে এ শারিরীক কসরত কর্মসূচী চলবে।

এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ধামইরহাটের সন্তান রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক এসএম মাহবুব উর রহমান। উদ্বোধনী দিনে ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,প্রাক্তণ এমএনএ বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সৈয়দ নবিবুর রহমানের স্মরণে তার সন্তান সৈয়দ মঞ্জুর মোরশেদ লিমন এর সৌজন্যে অংশগ্রহণকারীদের টিশার্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম।


আরোও অন্যান্য খবর
Paris