সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ভারতের বিপক্ষে অনেক চাপে থাকবে পাকিস্তান

Paris
Update : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

এফএনএস : আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। সেই ম্যাচে পাকিস্তান চাপে থাকবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেন, ‘আমি নিশ্চিত পাকিস্তানের ওপর অনেক বেশি চাপ থাকবে কারণ বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ৫-০ তে এগিয়ে ভারত।

ভারতের ওপর চাপ থাকবে কি-না এমন কথা আমাদের বলা উচিত না, বরং পাকিস্তানের ওপর অনেক চাপ থাকবে।’ পাকিস্তান চাপে থাকলেও টি-টোয়েন্টিতে যেকোনো কিছু ঘটতে পারে স্বীকার করেছেন গম্ভীর।তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে। আফগানিস্তানের মতো দলগুলো অঘটন ঘটাতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা। তবে পাকিস্তানের ওপর চাপ থাকবে।’


আরোও অন্যান্য খবর
Paris