বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি রোকেয়া হলের নেত্রীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধর করার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে। গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। মারধরকারীরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা। ঘটনার বিষয়ে ভুক্তভোগী ফাল্গুনী দাস তন্বী বলেন, আমি নাকি নিশি আপুর ‘বিবাহিত’ হওয়ার বিষয়ে কথা বলি।

এ নিয়ে আমাকে তারা ডেকে নেয়। তারপর বলে আমি উঁচু স্বরে কথা বলেছি, বেয়াদবি করেছিস। তারা আমাকে প্রচন্ড মারধর করে। আমার শরীরে দাগ রয়েছে। অনেকেই ভিডিও করেছে। তারা আমার ফোনও নিয়ে রেখে দিসে। এ ঘটনায় আমি সাধারণ ডায়েরি (জিডি) করবো। মারধরের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর অভিযোগ দেবো। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে ফোন করা হলেও কলটি রিসিভ হয়নি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গত মঙ্গলবার রাতে ঘটনাটি শুনেছি। এটা নিয়ে আমরা আজকে (গতকাল বুধবার) কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris