চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা অনুর্ধ-১৭) উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকালে ডাঃ আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাঃ) স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাকিউল ইসলাম।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, এনডিসি চন্দন কর, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজমাল হোসেনসহ অন্যরা। উদ্বোধনী (বালক) খেলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ২-০ গোলে ভোলাহাট উপজেলাকে পরাজিত করে। বালিকা উদ্বোধনী খেলায় গোমস্তাপুর উপজেলা ১-০ গোলে ভোলাহাট উপজেলাকে পরাজিত করে। আগামী শুক্রবার (২০ আগষ্ট) বিকেলে উভয় টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।