সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আফগানদের ব্যাটিং কোচ হলেন সাবেক লঙ্কান ব্যাটসম্যান

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এফএনএস : এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনায় আফগানিস্তান, তবে সেটি ক্রিকেটীয় কারণে নয়। তবে আফগান ক্রিকেট বোর্ড অবশ্য কাজকর্ম বন্ধ রাখেনি। তালেবানের ক্ষমতা গ্রহণের মধ্যেই নয়া ব্যাটিং কোচ খুঁজে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সাবেক লঙ্কান ক্রিকেটার আভিষ্কা গুনাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসাবে বেছে নিয়েছে আফগানরা।

অফিসিয়াল টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে তারা। তারা লিখেছে, ‘সাবেক শ্রীলঙ্কা ব্যাটসম্যান আভিষ্কা গুনাবর্ধনে আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন। প্রায় এক দশকের ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে ৬ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলেছেন আভিষ্কা গুনাবর্ধনে। রান করেছেন যথাক্রমে ১৮১ ও ১৭০৮। আন্তর্জাতিক ক্যারিয়ারে আছে ১২ ফিফটি ও ১ সেঞ্চুরি।


আরোও অন্যান্য খবর
Paris