সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

স্বর্ণের বার ডাকাতি মামলায় ৫ পুলিশ কর্মকর্তা জেলে

Paris
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

এফএনএস : ফেনীতে স্বর্ণের বার ডাকাতির মামলার পাঁচ পুলিশ কর্মকর্তার দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর ইন্সপেক্টর মো. শাহ আলম জানান, উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানার তিনদিনের রিমান্ড শেষ হয়েছে। পুনরায় রিমান্ড না চাওয়ায় আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ঘটনাস্থল গতকাল মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেছে পিবিআই টিম। পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার দিন গোপাল কান্তি দাসের গাড়িটি প্রথমে মোহাম্মদ আলীতে আটক করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশ সেখান থেকে গাড়িটি নিয়ে আসে ফতেহপুর রেলক্রসিংয়ে। সেখানে স্বর্ণের বার নিয়ে দর কষাকষি হয়। পরে গোপাল কান্তি দাসকে মুহুরীগঞ্জ ব্রিজ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। পিবিআইর পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই টিমের সঙ্গে স্বর্ণ ডাকাতির মামলার আসামি ডিবির ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়া, এসআই মোতাহের হোসেন,

এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা উপস্থিত ছিলেন। তাদের দেখানো স্থানগুলো পরিদর্শন করা হয়। প্রসঙ্গত গত ৮ আগস্ট বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তার গাড়ি থামিয়ে তল্লাশি করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গোপাল কান্তি দাস ফেনী মডেল থানায় বাদী হয়ে ডিবির ওসিসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।


আরোও অন্যান্য খবর
Paris