সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

এফএনএস : ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। আসরের স্বাগতিক ওমান রয়েছে বাংলাদেশের গ্রুপে। তাই মাহমুদউল্লাহদের খেলা হওয়ার কথা মাসকাটে। যদিও আইসিসি এখনও ভেন্যু নিশ্চিত করেনি। তবে বাংলাদেশ দল ওমানে ম্যাচ হবে ধরেই নিজেদের প্রস্তুতির পরিকল্পনা সাজাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ওমানে প্রস্তুতি ক্যাম্প করবে লাল-সবুজ জার্সিধারীরা। এজন্য অবশ্য আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ওমানে আমাদের প্রি-ইভেন্ট ক্যাম্পের পরিকল্পনা রয়েছে। এখনও কথা চলছে। চূড়ান্ত হলে জানবেন। আইসিসির সঙ্গেও বোঝাপড়ার ব্যাপার আছে। কয়দিন কোয়ারেন্টিন করতে হবে, যেখানে ক্যাম্প করবো, সেখানে নিয়মকানুন কী কী রয়েছে- এসব বিষয়ে আমাদের ক্রিকেট অপারেশনস বিভাগ কাজ করছে। আইসিসির প্রতিক্রিয়া পেলেই চূড়ান্ত করতে পারবো।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে রাউন্ড ওয়ান পেরিয়ে সুপার-১২তে জায়গা করে নিতে হবে সাকিব-তামিমদের।

প্রথম পর্বের লড়াইয়ে তারা নিজেদের গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। ‘বি’ গ্রুপে সঙ্গী স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। এই গ্রুপে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ মূল পর্বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। আর রানার্স-আপ হলে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ১৭ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ড। ফাইনাল হবে ১৪ নভেম্বর।


আরোও অন্যান্য খবর
Paris