সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরু হবে বিকালে

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

এফএনএস : সদ্যই বাংলাদেশ থেকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশে চলে গেছে অস্ট্রেলিয়া। এবার আসছে নিউজিল্যান্ড। অজি দলে অনেক বড় তারকা থাকলেও কিউই দলে তারকাদের প্রায় কেউই থাকছেন না। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে কিউইরা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের খেলা। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলায়। এবার জানা গেল, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকালে।

অজিদের বিপক্ষে সবগুলো ম্যাচই শুরু হয়েছিল সন্ধ্যা ৬টা থেকে। কিউই সিরিজের সময় নিয়ে সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের বড় একটা পার্থক্য আছে। তাদের দর্শকেরও খেলা দেখার একটা ব্যাপার থাকে। সবকিছু বিবেচনা করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। আমাদের পরিকল্পনায় রয়েছে বিকেল চারটার দিকে খেলা শুরু করা।’

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি অস্ট্রেলিয়ায় কোনো প্রতিষ্ঠান সম্প্রচার করেনি। এ নিয়ে অজি মিডিয়া এবং তাদের ক্রিকেটাররাও সমালোচনায় মুখর হয়েছিল। তবে কিউই সিরিজ নিউজিল্যান্ডে দেখা যাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হলে নিউজিল্যান্ডে তখন মধ্যরাত। খেলা শেষ হতে হতে সেখানে ভোর হয়ে যাবে। তাই কিউই দর্শকদের কথা চিন্তা করে সময়সূচি এগিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।


আরোও অন্যান্য খবর
Paris