সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পরিবার নিয়ে দুশ্চিন্তায় রশিদ

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তান দখল করে নিয়েছে তালেবান। দেশটির প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জঙ্গিদের হাত থেকে বাঁচতে দেশটি ছেড়ে পালাচ্ছে অসংখ্য মানুষ। এমন সময়ে প্রায় ৮ হাজার কিলোমিটার দূরে ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলছেন রশিদ খান। দেশের জন্য তার মন কাঁদছে। তার পরিবার পরিজন এখনও আফগানিস্তানে। তাদেরকে এখনও বর্ডার পার করানো সম্ভব হয়নি। দুশ্চিন্তার মাঝে থেকেও রশিদ খান মাঠের খেলায় ভালো করছেন। ট্রেন্ট রকেটসের হয়ে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন ম্যাঞ্চেস্টার অরিজিনালস। তার দল জিতেও গেছে। আফগানিস্তানের জন্য রশিদের মন কতটা কাঁদছে, সেটা বোঝা গেছে সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনের কথায়।

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান বলেছেন, প্রতি মুহূর্তে আফগানিস্তানে থাকা নিকটজনের খোঁজখবর নিচ্ছেন রশিদ। এখনও তিনি পরিবারকে দেশ থেকে বের করতে পারেননি। পিটারসেন বলেছেন, ‘মাঠের সীমানার প্রান্তে দাঁড়িয়ে রশিদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। সে প্রচণ্ড দুশ্চিন্তায় আছে। ওর মাথার মধ্যে এখন অনেক কিছু ঘুরছে। রশিদের পরিবার আফগানিস্তানে আটকা পড়েছে। এখনও তাদের দেশ থেকে আনতে পারেননি রশিদ। মাথার মধ্যে এত দুশ্চিন্তা নিয়েও মাঠে নেমে এরকম পারফরম্যান্স করা রশিদ খানের পক্ষেই সম্ভব। দ্য হানড্রেডে টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই সবচেয়ে নজরকাড়া মুহূর্ত।’


আরোও অন্যান্য খবর
Paris