সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ভারত অধিনায়ক কোহলি ‘নাগিন নাচ’ দেখালেন

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

এফএনএস : ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘নিদাহাস ট্রফি’তে মুশফিকুর রহিমের নাগিন নৃত্য বিখ্যাত হয়ে গিয়েছিল। যদিও এই নৃত্যের ‘আবিস্কারক’ নাজমুল ইসলাম অপু। ম্যাচ জয়ের পর টাইগাররা এখন আর ‘নাগিন নাচ’ দেখায় না। অপুও অনেকদিন জাতীয় দলের বাইরে আছেন। এই অবসরে দর্শকদের ‘নাগিন নাচ’ দেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেটাও লর্ডসের বিখ্যাত ব্যালকনিতে। ২০০৭ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জামা উড়িয়েছিলেন লর্ডসের ওই ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গুলী। সেই সময় এটা নিয়ে বিতর্ক হলেও সৌরভের সেই জার্সি ওড়ানো বিখ্যাত হয়ে আছে। সেখানে দাঁড়িয়েই এবার নাগিন ডান্স দেখালেন কোহলি।

ঘটনাচক্রে লর্ডস টেস্ট দেখতে সৌরভ গাঙ্গুলীও ইংল্যান্ড গেছেন। সাবেক ভারত অধিনায়কের সামনেই কোহলি এই কাণ্ড ঘটিয়ে ফেলেন। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে নাচতে দেখা যায় কোহলিকে। সেই সময় তার পাশে ছিলেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালরা। সকলকেই হাসতে দেখা যায়। কোহলিও দাঁত বের করে হাসছিলেন। ভারত অধিনায়কের এই নাচের ভিডিও এবং ছবি সোশ্যাল সাইটে এখন ভাইরাল। কোহলির আচরণ নিয়ে এমনিতেই ক্রিকেটপ্রেমীদের একাংশ বিরক্ত। এই নাচ দেখে তাদের বিরক্তি যেন আরও বেড়েছে। যদিও লর্ডস টেস্ট কোহলির দল বেকায়দায় আছে। ৬ উইকেট হারিয়ে তাদের লিড মাত্র ১৫৪ রানের।


আরোও অন্যান্য খবর
Paris