সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চলে গেলেন জার্ড মুলার

Paris
Update : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

এফএনএস : জার্মানির কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই। রোববার সকালে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন সাবেক এই স্ট্রাইকার। খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ। ২০১৫ সালে আলঝেইমার্স রোগে আক্রান্ত হওয়ার পর নিজ বাড়িতেই বিশেষ পরিচর্যায় জীবন যাপন করছিলেন। ৬০ ও ৭০-এর দশকে খ্যাতনামা ফুটবলার ছিলেন মুলার। বায়ার্ন মিউনিখের হয়ে দারুণসব কীর্তি রয়েছে তার। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত এই ক্লাবে খেলে ৬০৭ ম্যাচে ৫৬৬টি গোল করে অনন্য রেকর্ডও গড়েছেন।

জিতেছেন চারটি বুন্দেস লিগা ও তিনটি ইউরোপিয়ান কাপের শিরোপা। আর সেই সময়ই পশ্চিম জার্মানির হয়ে শিরোপা জিতেছেন ১৯৭৪ বিশ্বকাপে। ফাইনালে তার জয়সূচক গোলে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় পশ্চিম জার্মানি। সেই বিশ্বকাপে তার গোল ছিল চারটি। এ ছাড়া নিজ দেশের হয়ে মোট ৬২টি ম্যাচে করেছেন ৬৮ গোল। ১৯৭০ সালে ফিফা ব্যালন ডি’অরও জিতেছেন এই সাবেক তারকা।


আরোও অন্যান্য খবর
Paris