সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

Paris
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

এফএনএস : কোপা আমেরিকার লড়াইয়ের পর ফের মুখোমুখি হচ্ছে ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল। আগামী ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সর্বশেষ সভায় এই অঞ্চলের বাছাই পর্ব সূচি চূড়ান্ত হয়। আগামী ২ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, একই দিনে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল।

৫ সেপ্টেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল, ওই দিন আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে। গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এ নিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো শিরোপা জিতলো আর্জেন্টিনা। উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার ওপরে ব্রাজিল। ৬ ম্যাচের প্রতিটিতেই জেতা নেইমারদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।


আরোও অন্যান্য খবর
Paris