সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট থেকে শুরু

Paris
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

এফএনএস : করোনা ভাইরাসের কারণে স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। করোনার কারণে সরকার বিধিনিষেধ আরোপ করায় গত ৩ এপ্রিল এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এনটিআরএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট, ৫ এপ্রিলের পরীক্ষা ২৫ আগস্ট, ৬ এপ্রিলের পরীক্ষা ২৬ আগস্ট, ৭ এপ্রিলের পরীক্ষা ২৮ আগস্ট, ৮ এপ্রিলের পরীক্ষা ২৯ আগস্ট, ১১ এপ্রিলের পরীক্ষা ৩১ আগস্ট এবং ১২ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই বছরের ৩০ আগস্ট এবং ফল প্রকাশ হয় ৩০ সেপ্টেম্বর। এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর। ২০২০ সালের ১১ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরে মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২ ডিসেম্বর থেকে। এরপর করোনার কারণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris