মোহনপুরে মহান বিজয় দিবস উদযাপন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Paris
Update : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

মোহনপুর থেকে প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌগাছি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মৌগাছি ক্রিকেট ক্লাবের আয়োজনে মোঃ আলতাফ হোসেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতিত্বে মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক মৌগাছি ইউনিয়ন যুবলীগ এর সঞ্চালনায় এক দিনের এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সকাল ১০ টায় মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন বিশ্বাস।

জানা যায়, উক্ত টুর্নামেন্টের চাম্পিয়ান দলকে সাড়ে তের সেপটি ফ্রীজ আর রার্নার আপ দলকে সাড়ে দশ সেপটি ফ্রীজ পুরষ্কার দেওয়া হয়। উক্ত টুর্নামেন্টের চাম্পিয়ান দল বাটুপাড়া ক্রিকেট ক্লাব ও রার্নারআপ দল মৌগাছি ক্রিকেট ক্লাবের মাঝে পুরষ্কার তুলে দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন।

এসময় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোহনপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুস সালাম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃমফিজ উদ্দিন কবিরাজ, মোঃ সোহারাব আলি খান, সদস্য, উপজেলা আওয়ামী লীগ মোহনপুর, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী, মোঃ আব্দুস সবুর মাষ্টার, সভাপতি মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগ মোহনপুর প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris