সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সেরা দশে মোস্তাফিজের সঙ্গে পেসার কেবল ১জন

Paris
Update : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

এফএনএস : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটা দুর্দান্ত কেটেছে মোস্তাফিজুর রহমানের। ৫ ম্যাচে ৭ উইকেট তো নিয়েছেনই, কাটার-স্লোয়ারে অসি ব্যাটসম্যানদের ঘামও ঝরিয়েছেন। দারুণ বোলিংয়ের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়েও সেরা দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার এখন দশ নম্বরে। চোখে পড়ার মতো ব্যাপার হলো, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশ বোলারের মধ্যে মোস্তাফিজের সঙ্গে পেসার কেবল একজন। তিনি নিউজিল্যান্ডের টিম সাউদি, আছেন ছয় নম্বরে। অর্থাৎ র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ বোলারের সবাই স্পিনার।

এক নম্বরে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি, দুইয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিনে আফগানিস্তানের রশিদ খান, চারে ইংল্যান্ডের আদিল রশিদ, পাঁচে আফগানিস্তানের মুজিব উর রহমান। সাত থেকে নয় পর্যন্ত আবার স্পিনার। তারা হলেন- অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা আর নিউজিল্যান্ডের ইশ সোধি। দশ নম্বরে পেসার মোস্তাফিজ। আরেকটি লক্ষণীয় ব্যাপার আছে। সেরা দশ বোলারের মধ্যে পাঁচজনই লেগস্পিনার। যার অর্থ-লেগস্পিনাররা বরাবরই টি-টোয়েন্টিতে সফল, পরিসংখ্যানই সেটা দেখিয়ে দিচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris