৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭১ কর্মকর্তা বদলি

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭১ কর্মকর্তা বদলি
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পাওয়া ৭১ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক আদেশে তাদের নতুন কর্মস্থলে বদলি করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে পুলিশের এই ৭১ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছিলেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়েছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন