সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জরিমানা গুনতে হচ্ছে ভারত ও ইংল্যান্ডকে

Paris
Update : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

এফএনএস : ইংল্যান্ড ও ভারতের মধ্যকার নটিংহ্যাম টেস্ট ড্র হয়েছে। ওই টেস্টে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে দুদলকেই। শুধু জরিমানাতেই পার পাচ্ছে না দুই দল। ম্যাচ ফি কর্তনের সাথে কেটে নেওয়া হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিঁছিয়ে ছিল উভয় দল।

ফলে নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে দুই পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে দুই দলের নাম থেকে। সাথে দুই দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। প্রথম টেস্ট শেষে আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত ইংলিশ ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলের বিপক্ষেই এই সাজা আরোপ করেন। ইংলিশ অধিনায়ক জো রুট ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই সাজা মেনে নিলে আনুষ্ঠানিকভাবে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris