সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ থেকে মালদ্বীপে সাফ ফুটবল

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এফএনএস : আগেই সিদ্ধান্ত হয়েছিল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলে পরিচিত সাফ ফুটবল বাংলাদেশে হবে না। নতুন আয়োজক হিসেবে আবেদন করেছিল নেপাল ও মালদ্বীপ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন(সাফ) সোমবার দুপুরে জরুরী নির্বাহী কমিটির সভাতে মালদ্বীপকেই নতুন ভেন্যু হিসেবে ঘোষণা করেছে। এর ফলে প্রথমবারের মতো মালেতে আগামী ১ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সর্ব সম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত নিয়েছে সাফ ফুটবল মালদ্বীপে হবে।

কারণ মালদ্বীপের করোনা পরিস্থিতি নেপালের চেয়ে ভালো। টিকা দেওয়ার হারও বেশি। তাই সবাই মালদ্বীপকে ভেন্যু করতে চেয়েছে।’ আপাতত ৫টি দেশ নিয়ে হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, মালদ্বীপ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ভুটান তিন দিন সময় চেয়েছে। এর মধ্যে তারা জানাবে খেলবে কিনা। আর ফিফার নিষেধাজ্ঞায় পড়ে ফুটবল থেকে নির্বাসিত রয়েছে পাকিস্তান। ৬টি দেশ হলে দুই গ্রুপে খেলা হবে। আর ৫টি দেশ হলে লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। ট্রফির লড়াইয়ে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে।


আরোও অন্যান্য খবর
Paris