সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ভারতীয় বোর্ড অলিম্পিকে যোগ হতে চেষ্টায়

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এফএনএস : ২০২৮ প্যারিস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে। সেই প্রচেষ্টায় মুখ্য ভূমিকা নিতে চলেছে ভারত। জানা গেছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে প্রস্তাব দিয়েছে আইসিসি। এসব জানিয়েছে ভারতের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা ইচ্ছুক ছিল না বিসিসিআই। মূলত তাদের অনিচ্ছার কারণেই এগোতে পারেনি আইসিসি। কিন্তু এখন চিত্র অনেকটাই বদলেছে।

ভারতীয় বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, অলিম্পিক্সে ক্রিকেট ঢুকলে ভারতের পুরুষ এবং মহিলা দল তাতে অংশ নেবে। এ ব্যাপারে বোর্ডের সঙ্গে এক টেবিলে রয়েছে আইসিসি। সাত বছর পর অলিম্পিকে সত্যিই ক্রিকেট দেখা গেলেও সেখানে বিরাট কোহলী খেলবেন কি না তা নিয়ে নিশ্চয়তা নেই। নভেম্বরে ৩২ পূর্ণ করবেন কোহলী। সাত বছর পর তিনি থাকবেন প্রায় চল্লিশের কোঠায়। আদৌ ততদিন তিনি খেলা চালাবেন কি না, তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। একই কথা প্রযোজ্য রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ানদের ক্ষেত্রে।


আরোও অন্যান্য খবর
Paris