সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কৃপণ বোলিংয়ে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

এফএনএস : চলতি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত অস্ট্রেলিয়ানরা। তাদের ব্যাটসম্যানরা একাধিকবার স্বীকার করেছেন যে মুস্তাফিজকে তারা বুঝতে পারছেন না। মুস্তাফিজের বিপক্ষে কোনো পরিকল্পনাই তাদের কাজে লাগছে না। সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচে মাত্র ৯ রান করে দিয়েছেন মুস্তাফিজ। এর মাধ্যমে একটা রেকর্ডও হয়ে গেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো টানা দুই ম্যাচে ৪ ওভার বোলিং করে দশের কম রান দেওয়া দ্বিতীয় বোলার মুস্তাফিজ।

এর আগে এই কীর্তি গড়েছিলেন হংকংয়ের আইজাজ খান। প্রথমটি ২০১৪ সালের নভেম্বরে কলম্বোতে নেপালের বিপক্ষে তিনি ৪ ওভারে ৪ রান দিয়েছিলেন। এর ৮ মাস পর ২০১৫ সালের জুলাইয়ে বেলফাস্টে নেপালের বিপক্ষে আরেকটি ম্যাচে তিনি ৪ ওভারে দিয়েছিলেন ৭ রান। আর পরপর তিন ম্যাচে দশের কম রান দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার সুলতান আহমেদ।

সিরিজ যতই এগিয়েছে, অস্ট্রেলীয়দের কাছে সবচেয়ে দুর্বোধ্য হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। তার ওভারটা কোনোক্রমে পার করতে পারলেই যেন অজিরা বেঁচে যায়। তৃতীয় ম্যাচে তার হাত ধরেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৪ ওভারে ৯ রানসহ ১৯তম ওভারে দিয়েছিলেন মাত্র ১ রান! শনিবার চতুর্থ ম্যাচেও ৪ ওভারে তার কাছ থেকে ৯ রানের বেশি বের করতে পারেনি অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। একটি মেডেনসহ উইকেট নিয়েছেন ১টি।


আরোও অন্যান্য খবর
Paris