সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লজ্জার রেকর্ড গড়লেন কোহলি

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

এফএনএস : ইংল্যান্ডের বিপক্ষে চলতি প্রথম টেস্টে ব্যাট হাতে দলকে লজ্জায় ফেললেন বিরাট কোহলি। প্রথম বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরেন। ভাবা হয়েছিল, ইংল্যান্ডে ব্যাট হাতে ফর্মে ফিরবেন তারকা। কিন্তু তিনি নটিংহ্যামে মারলেন গোল্ডেন ডাক! লোকেশ রাহুল এবং রোহিত শর্মা দুজনেই দলকে বড় জুটিতে ভারত ভালোই এগোচ্ছিল। দলীয় ৯৭ রানের মাথাতেই রোহিত শর্মাকে (৩৬) ফেরান অলি রবিনসন। তারপরেই হঠাৎ করেই ধস নামে ভারতের ইনিংসে।

বিনা উইকেটে ৯৭ থেকে ১২২ রানের মাঝেই নেই হয়ে যায় ৪ উইকেট। পূজারার আউট হওয়ার পরই অ্যান্ডারসনের শিকার হন বিরাট কোহলি (০)। হ্যাটট্রিকের সম্ভবনা থাকলেও অ্যান্ডারসন অবশ্য তৃতীয় বলে আউট করতে পারেননি রাহানেকে। লোকেশ রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কিছুক্ষণ পর রাহানেও রান আউট হয়ে ফেরেন। ২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় কোহলিকে আউট করা অভ্যাস করে ফেলেছিলেন অ্যান্ডারসন। পাঁচ টেস্টে একবারও হাফসেঞ্চুরি পেরোতে পারেননি কোহলি।

১০ ইনিংসে কোহলির রান ছিল মাত্র ১৩৪। বৃহস্পতিবার প্রথম টেস্টের শুরুতেই অ্যান্ডারসন আবার যেন ২০১৪ সালের স্মৃতি ফিরিয়ে দিলেন। সেই ট্রেডমার্ক ফ্যাশনে। অফস্ট্যাম্পের বাইরে ওভার পিচড বলে হালকা সুইং। তা খেলতে গিয়েই উইকেটকিপারের হাতে ক্যাচ। কোহলিকে আউট করেই অ্যান্ডারসন টেস্টে কুম্বলের ৬১৯তম উইকেটের রেকর্ড ছুঁয়েছেন। এই নিয়ে ৫ বার ০ রানে আউট হলেন কোহলি। এর আগে কোনো ভারতীয় এতবার ‘ডাক’ মারেননি।


আরোও অন্যান্য খবর
Paris