সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মোহনপুরে নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে কুটালীপাড়া ফতেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ বোর্ডের সকল কার্যক্রম বন্ধের বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল শুক্রবার দুপুর ১২টার মোহনপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকের আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার ১০ থেকে মোহনপুর সরকারি কলেজে উপজেলার কুটালীপাড়া ফতেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়া, নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক তিনটি পদে নিয়োগ বোর্ড কার্যক্রম শুরু হয়।

বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেও নিয়োগ বোর্ডে আমাকে কোন সদস্য পদ রাখা হয়নি। আমাকে নিয়োগ বোর্ড ওখান থেকে জোর করে বের করে দিয়ে নিয়োগ বোর্ডের কার্যক্রম শুরু করেন। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, নিয়োগ বোর্ডে কোন প্রার্থী উপস্থিত ছিলেন না। তাই উক্ত নিয়োগ বোর্ডের সকল স্থগিত বন্ধের দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন। এ বিষয়ে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ফিরুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তাদিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন রিসিভ করেননি। পরে নিয়োগ বোর্ডের (ভারপ্রাপ্ত) সভাপতি কুটালীপাড়া ফতেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিয়ম অনুসারে নিয়োগ বোর্ডে সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris