নওগাঁ প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় ছোটদের সাঁতার ও টেনিস প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে টেনিসক্লাবে সাঁতার প্রদর্শনে বালক-বালিকা ও টেনিস প্রদর্শনে বালক-বালিকারা অংশ গ্রহণ করেন।
এসময় প্রশাসক হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পচিালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আল মামুন চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল রশিদ, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, টেনিরস ক্লাবের সাধারন সম্পাদক কাজী আবু সাঈদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাঁতার ও টেনিস প্রদর্শন অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দরা।