সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

Paris
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

এফএনএস : জিম্বাবুয়ে সফর থেকে ফিরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ শেষেও বিশ্রাম নেওয়া সুযোগ নেই সাকিব-মাহমুদউল্লাহদের। এর পরই ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে কিউইরা। সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য লড়াই করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সফরে সূচি বুধবার সংবাদ বিবৃতিতে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ আগস্ট ঢাকায় পা রাখার পর কোয়ারেন্টিন পর্ব ও প্রস্তুতি শেষে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ম্যাচটি হবে বিকেএসপিতে। এরপর সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের পরের ম্যাচ গুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। ম্যাচ শুরুর সময় এখনো ঠিক হয়নি। মহামারীকালের এই সিরিজও আয়েজন হবে জৈব-সুরক্ষা বলয়ে। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ওই সিরিজই বাংলাদেশের শেষ সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris