সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বেলজিয়ামের কাছে হারল ভারত

Paris
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

এফএনএস : টোকিও অলিম্পিকে হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হেরেছে ভারত। ফলে এই ইভেন্টে সোনা পাওয়া হলো না ভারতের। তারা এখন লড়বে ব্রোঞ্জের জন্য। সেমিফাইনালে বেলজিয়ামের হয়ে হ্যাট্রিক করেছেন অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে বেলজিয়ামকে ১-০ তে এগিয়ে নেন লোইক লুইপার্ট।

এরপর দুই মিনিটে দুই গোল করে বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে যায় ভারত। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত এবং ১৩ মিনিটে গোল করে মনদীপ সিং। ১৯তম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন বেলজিয়ামের অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স।

দ্বিতীয় কোয়ার্টার ২-২ গোলের সমতায় শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে বাজিমাত করে বেলজিয়াম। ৪৯তম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল পূরণ করেন অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স।

এর মিনিট চারেক বাদেই বেলজিয়ামকে ৪-২ গোলে এগিয়ে নিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। ৬০ মিনিটে ডজেমের গোল বেলজিয়ামকে ৫-২ গোলের বড় জয়ের পাশাপাশি ফাইনালের টিকিট নিশ্চিত করে।


আরোও অন্যান্য খবর
Paris