সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ইংল্যান্ডের বাংলাদেশ সফর ২০২৩ সালে

Paris
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

এফএনএস : আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা ছিল ইংল্যান্ড দলের। সোমবার হুট করেই শোনা যায়, এই সফর যথাসময়ে হচ্ছে না। মঙ্গলবার আবার নতুন খবর এলো যে, সিরিজটি পিছিয়ে গেছে প্রায় দেড় বছর। আগামী ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক শীর্ষ ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

বাংলাদেশ আর ইংল্যান্ড বোর্ডের যৌথ বিবৃতির বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, দুই বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। সেই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা আর চট্টগ্রামে। ইংল্যান্ড সিরিজটি শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজই হবে বাংলাদেশের শেষ সিরিজ। এবারের স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ শুরু হবে সেপ্টেম্বরে।

আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই সময়েই ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা। ইংলিশ বোর্ড আগে বলেছিল, আইপিএলের বদলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে ক্রিকেটারদের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপ ও ৎদবিরের কারণে সেই অবস্থান থেকে ইসিবি সরে আসতে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকইনফো।


আরোও অন্যান্য খবর
Paris