সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : বাংলাদেশের আসার আগে ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার আর কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। যদি না তারা নতুন করে আয়োজন করে। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজটা তাই অজিদের জন্য নিজেদের প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের দল গোছানোর মঞ্চ। অধিনায়ক ম্যাথু ওয়েড জানালেন, এই সিরিজেই ক্রিকেটারদের লড়াই করতে হবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য।

সোমবার সিরিজপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (বিশ্বকাপের প্রস্তুতি)। ওয়েস্ট ইন্ডিজেও এটা আমরা করেছি। প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি। তবে কিছুকিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মিচেল মার্শ, অ্যাশটন টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি।

আরও কয়েকজন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।’ একইসঙ্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া। যদিও মূল ব্যাটসম্যানদের ছাড়া সফরে আসায় কাজটা তাদের জন্য সহজ হবে না। ওয়েড আরও বলেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। সবসময়ই আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।

তবে এটা সবাইকে দেখে নেওয়ার একটা সুযোগ যে, বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে। যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় সবার ভূমিকা স্পষ্ট হয়। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। বিভিন্ন ভূমিকায় নিজেকে প্রমাণ করতে দলের সবাই মুখিয়ে আছে।’


আরোও অন্যান্য খবর
Paris