সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

মাহমুদউল্লাহর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ধোঁয়াশা

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেও এই প্রসঙ্গের গভীরে গেলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে শিগগিরই সব খোলাসা করবেন বলে জানালেন তিনি। গত মাসে জিম্বাবুয়ে সফর দিয়ে প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার ম্যাচে দলের চরম বিপর্যয়ে নেমে ১৫০ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন হারারে টেস্টে। ওই ম্যাচের মধ্যপথেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন তিনি। টেস্টের শেষ দিন মাঠে নামার সময় গোটা দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়।

তাতে অবসরের ব্যাপারটি স্পষ্ট হয় অনেকটা। টিভি ধারাভাষ্যকাররাও জানান, টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। তবে ম্যান অব দা ম্যাচের পুরস্কার নেওয়ার পর অবসর নিয়ে কোনো কথা তিনি বলেননি। নিজেও আনুষ্ঠানিকভাবে এখনও জানাননি এই সিদ্ধান্তের কথা। ওই ম্যাচের পর বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ব্যাপারটি নিয়ে পরিষ্কার করে বলতে পারেননি, বরং বিভ্রান্তির অবকাশ রেখে দেন। সেই বিভ্রান্তির পালা চলছে এখনও। জিম্বাবুয়ে টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অবসর নিয়ে মাহমুদউল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই হলো তার টেস্ট অবসর নিয়ে। কিন্তু মাহমুদউল্লাহ জিইয়ে রাখলেন তার অবসর নিয়ে সংশয়। “একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, শুধুমাত্র এই সিরিজটি নিয়ে এখন আমার ভাবনা। এ বিষয়ে (অবসর) ইনশাল্লাহ আপনাদেরকে আমি অতি শিগগিরই বিস্তারিত জানাতে পারব।”


আরোও অন্যান্য খবর
Paris