সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখা যাবে না অস্ট্রেলিয়ায়

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। করোনার কারণে অজিদের দেওয়া অসংখ্য শর্ত মেনে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সিরিজের খেলা অস্ট্রেলিয়ায় দেখা যাবে না। কারণ এখন পর্যন্ত অস্ট্রলিয়ার কোনো সম্প্রচারকারী সংস্থা টিভি স্বত্ব কেনার আগ্রহ দেখায়নি।

টাইগারদের সকল হোম সিরিজের টিভি স্বত্ব পেয়েছে ‘ব্যানটেক’। তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে এই সিরিজের ম্যাচগুলো দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। কিন্তু অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচারকারী সংস্থা এই সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি। বাংলাদেশে আসার আগে উইন্ডিজ সফর করে এসেছে অজি দল। ওই সিরিজের খেলাগুলো অস্ট্রেলিয়ায় দেখিয়েছে ফক্স স্পোর্টস।

তবে তারা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা দেখাবে না। এর বদলে ওই সময় দেখাবে ইংল্যান্ড-ভারত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ এবং দ্য হান্ড্রেড ক্রিকেট। সুতরাং অস্ট্রেলিয়াবাসী কিংবা সেই দেশে বাংলাদেশি প্রবাসীদের ইন্টারনেট স্ট্রিমিংয়ের মাধ্যমেই খেলা দেখতে হবে। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত।


আরোও অন্যান্য খবর
Paris