সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশের ২ ক্লাব খেলবে ভারতীয় প্রতিযোগিতায়

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : একসময় ভারতের ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দল ছাড়াও ক্লাব দল নিয়মিত অংশ নিয়ে থাকতো। মাঝে নানান কারণে সেই ধারায় ছেদ পড়েছে। অনেকদিন পর হলেও আবারও ভারতের অন্যতম প্রাচীন ডুরান্ড কাপ থেকে বাংলাদেশের দুটি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৩৩ বছরের পুরনো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তও নিয়ে রেখেছে।

আগামী সেপ্টেম্বরের শুরুতে কলকাতায় হবে এই প্রতিযোগিতা। ভারতের শীর্ষ দলগুলোর সেখানে খেলার কথা আছে। এই প্রতিযোগিতার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাওয়ার কথা। তাই এই সুযোগটি কাজে লাগাতে চাইছে মোহামেডান ও শেখ জামাল। মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরীবলেছেন, ‘আমরা ডুরান্ড কাপে খেলার আমন্ত্রণ পেয়েছি। সেখানে খেলার জন্য সবাই ইতিবাচক। আশা করছি, সেখানে আমরা খেলতে পারবো।

শিগগিরই লিখিত আকারে তাদেরকে জানিয়ে দেওয়া হবে।’ ডুরান্ড কাপে বাংলাদেশ থেকে প্রথম অংশ নিয়েছিল আবাহনী লিমিটেড। ১৯৮৩ সালে দিল্লিতে সেবার অবশ্য ফাইনালে উঠতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। সেই দলের সদস্য ও বর্তমানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নু বলেছন, ‘ডুরান্ড কাপে আমরা খেলবো। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সেখানে ইতিবাচক ফলই হবে।’


আরোও অন্যান্য খবর
Paris