সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : প্রথম বার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠল ভারতের মহিলা দল। তা-ও আবার তিন বারে সোনাজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল গুরজিৎ কৌরের। রানি রামপালরা গোটা দেশকে গর্বিত করলেন। পুরুষ হকির পর মহিলা হকিতেও সাফল্যের মুখ দেখল ভারত। এ বারের অলিম্পিক্সে প্রথম তিন ম্যাচেই হেরেছিল ভারতের মহিলা দল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে চূর্ণ হয়েছিল ১-৫ গোলে।

পরে জার্মানি এবং গ্রেট ব্রিটেনের কাছে পর্যুদস্ত হয় তারা। পরে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে হারায়। তখনও যোগ্যতা অর্জন নিশ্চিত ছিল না। কিন্তু গ্রেট ব্রিটেনের কাছে আয়ারল্যান্ড হারায় চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে ভারত। সই দলই তিন বারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলল। মহিলা হকিতে অস্ট্রেলিয়া অন্যতম সেরা দল।

তাই এই ম্যাচে কোনও প্রত্যাশা নিয়ে নামেননি রানি রামপালরা। তাঁরা শুধু নিজেদের সেরাটা দিতে চেয়েছিলেন। সোমবারের ম্যাচে প্রথম থেকেই দাপট নিয়ে খেলতে শুরু করে ভারতীয় দল। বলের নিয়ন্ত্রণ বেশিরভাগ ছিল তাঁদের হাতেই। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুরজিৎ কৌর।

এক গোলে এগিয়ে গিয়েও ভারতের খেলায় কোনও শ্লথতা চোখে পড়েনি। তারা ডিফেন্স করারও কোনও চেষ্টা করেনি। বাকি সময়েও আক্রমণাত্মক খেলতে থাকে তারা। শেষ কোয়ার্টারে পর পর পেনাল্টি কর্নার পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের গোলকিপার সবিতা এবং বাকি খেলোয়াড়দের পারদর্শিতায় গোল করতে পারেনি তারা।


আরোও অন্যান্য খবর
Paris